শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে শেরপুর সদর হসপিটালে ভর্তি রয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা হয়েছে।