নীলফামারীর ডিমলা উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।
আটকরা হলেন— উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. রেজাউল হক (৫৫) ও নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগনে ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক তারেক বিন হক (৪০)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী দেশ রূপান্তরকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ ও যুবলীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।