ফ্যাসিস্টদের বিচারের লক্ষ্যে আমাদের এগোতে হবে: আনিসুর রহমান

বাংলাদেশের মানুষের সকল অপশক্তি যারা জবরদখলের মতো বাংলাদেশকে ১৭ বছর মুঠোবন্ধী করে রেখেছিল সেই ফ্যাসিস্টদের যেন বিচার আমরা করতে পারি সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

তিনি বলেন, আমরা যুদ্ধে প্রথম ধাপ পার করেছি পরবর্তী ধাপ পার করবো একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে বাংলাদেশের সকল নাগরিক ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা যদি প্রতিনিধি হলে জনগণ ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে তখনই কামিয়াব হব।

এ সময় জাসাস মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এসরারুল হক নিলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জরুল ইসলাম শহিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ,সদস্য শাহ মো. মিল্লাল হোসেন, সদস্য শফিকুল হাসান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।