বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মানবতাবাদী দল। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে। কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে বিএনপি। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
আজ রবিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। প্রতি বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। দেশে থাকতে তিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করতেন। বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করে।
ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় ও গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর স্বস্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, আবুল হাশেম, আবুল কাশেম ডলার, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান ,হুমায়ুন কবীর, আবদুস শহিদ, সাহাবুদ্দিন মেম্বার, আবদুল খালেক, আমিনুল ইসলাম খোকন খান, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, রমজান আলী, জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।