রূপায়ণ সিটিতে ‘শেখার সাথে সাথে আয় করো’র প্রথম র‍্যাফেল ড্র

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে ‘শেখার সাথে সাথে আয় করো’-এর প্রথম র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম কন্ডো গ্র্যান্ডের কমিউনিটি লাউঞ্জে এ ড্র অনুষ্ঠিত হয়।

এতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জন সঠিক উত্তর দেন। এ ১৬ জন শিক্ষার্থীর মধ্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন শিক্ষার্থীর হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী।

প্রথম গিফট ভাউচার জিতে নেন মো. জোবায়ের রহমান, দ্বিতীয় গিফট ভাউচার জেতেন মো. সাকিবুল ইসলাম শ্রাবণ ও তৃতীয় গিফট ভাউচার জিতে নেন আবির আহমেদ শিশির।

এ সময় অমিত চক্রবর্তী বলেন, ডিসেম্বর ১০-১১-১২ তিনদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ছাত্র-ছাত্রীদের মাঝে ‘শেখার সাথে সাথে আয় করো’ প্রোগ্রামের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

যেখানে আবাসন খাত সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। যাতে এসব মেধাবী ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য উপযুক্তভাবে তৈরি হতে পারেন, সামনের অর্থনীতিতে অবদান রাখতে পারেন— সে চেষ্টা করে যাচ্ছে রূপায়ণ।’

তিনি আরও বলেন, ‘খুব সফলভাবেই আমরা প্রোগ্রামটি শেষ করেছি। এমন প্রোগ্রাম অন্যান্য ইউনিভার্সিটিতে অব্যাহত থাকবে। এ ছাড়া আমাদের মূল উদ্দেশ্য ছিল আবাসন খাতে বাংলাদেশে যে বৈশ্বিক মানের উন্নয়ন হয়ে যাচ্ছে, রূপায়ণ সিটি উত্তরা যাতে বিরাট ভূমিকা পালন করছে সে বিষয়টি তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হয়। এর পাশাপাশি তারা যাতে কর্মজীবনের জন্য সঠিকভাবে প্রস্তুতি লাভ করতে পারেন আমরা তার একটা উদ্বোধন ঘটিয়ে দিতে চেয়েছি। আমরা মনে করছি, এ ধরনের প্রোগ্রামে অন্য আরও অনেকের এগিয়ে আসা দরকার।’