এশিয়ান ব্রাইডাল নারী উদ্যোক্তা কর্মশালা সম্পন্ন

রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলে দুই দিনব্যাপী এশিয়ান ব্রাইডাল নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মেকআপ ইন্ডাস্ট্রির সেলিনা মনিরের তত্ত্বাবধানে এ কর্মশালায় ৫০ নারী উদ্যোক্তা অংশ নেন। কর্মশালার শেষ দিনে সনদ বিতরণ করা হয়। এরপর জমকালো ফ্যাশন শোর মাধ্যমে কর্মশালা শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে সেলিনা মনির বলেন, ‘দেশের মেকআপ শিল্পকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ। নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং উদ্যোক্তা দক্ষতা বিকাশে এমন কর্মশালাগুলো অত্যন্ত কার্যকর।’

সেলিনা মনিরের শিক্ষার্থী ও বনানীতে প্রতিষ্ঠিত দ্য বিউটি মলের স্বত্বাধিকারী সোহানী তাবাসসুম এ কর্মশালার একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্রশিক্ষণ শেষে তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা।