ভোক্তার ডিজি বললেন

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা থাকবে

আসছে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। গতকাল রবিবার রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নমানের পণ্যকেও উচ্চদামে এলসির মাধ্যমে আনতে হয়েছে।

ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও  পুলিশ সুপার ফারজানা ইসলাম।