টসের আগে গাছ বদল, ব্যাটিংয়ে রাজশাহী

গাছের চারা হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে টস করতে মাঠে এলেন দুই অধিনায়ক। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের তামিম ইকবাল এবং নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। তার আগে শান্তির নিদর্শন পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় আসরের। 

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। সিদ্ধান্ত নেন আগে বোলিং করার। বরিশাল একাদশে মাঠে নামছেন এবারের বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় তারকা শাহিনশাহ আফ্রিদি। 

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, শাহিন আফ্রিদি ও রিপন মণ্ডল।

দুর্বার রাজশাহী একাদশ
মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।