বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড 'স্পিড' জিতে নিলো 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪'। এই নিয়ে টানা সপ্তমবারের মতো 'সি এস ডি অল্টারনেটিভ' ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো 'স্পিড’। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে।
অনুষ্ঠানে 'স্পিড' এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম (রুমন), হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
'স্পিড' তার যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায়, বর্তমানে এ ক্যাটাগরিতে ৭০% এর অধিক মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।