বিরামপুরে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসাবে আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) আটকের পর দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
আটক আব্দুল আলীম বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামি হিসাবে আব্দুল আলীমকে (৩১) রবিবার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।