অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক, ইজি টু ইউরোপ এবং ট্রিপজিক লিমিটেড। রবিবার (২৯ ডিসেম্বর) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব ইনস্টিউশনাল ব্যাংকিং ডিভিশন মো. জাবেদ তারেক খান এবং ইজি টু ইউরোপের প্রোপ্রাইটর মো. জাহিদ হাসান এবং ট্রিপজিক লিমিটেডের চেয়ারম্যান ফজলে রাব্বি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা চুক্তির আওতায় ইজি টু ইউরোপ এবং ট্রিপজিক লিমিটেড তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট, মোহাম্মদ রাশাদুল আনোয়ার, হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন এবং আশরাফুর রহমান, রিলেশনশিপ ম্যানেজার, মিডল্যান্ড ব্যাংক পিএলসিসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিরা।