থার্টিফার্স্ট নাইটে মেট্রো রেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ

থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে এমআরটি লাইন-৫-এর রুট অ্যালাইনমেন্ট ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে মেট্রোরেল কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফানুস ওড়ানোর কারণে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।