জুলাই-আগস্ট গণহত্যা

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল সোমবার ধানম-ির তদন্ত সংস্থার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ (গতকাল) সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে সকাল থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’