নারী টেনিসের শীর্ষস্থানটি এ বছর আরিনা সাবালেঙ্কার দখলে। টেনিসের বর্তমান রাণি তার বছরটিও শেষ করলেন জয় দিয়ে রাঙিয়ে। ব্রিসবেন ওপেনের রাউন্ড ৩২ এর ম্যাচে রেনাতা জারাজুয়াকে ৬-৪ ও ৬-০ ব্যবধানে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।
মঙ্গলবার কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে মেক্সিকোর এ প্রতিপক্ষের বিপক্ষে নামেন সাবালেঙ্কা। র্যাংকিংয়ে নাম্বার ওয়ান বেলারুশের প্রতিপক্ষের সামনে প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও পরের সেটে আর কোনো গেম পাননি জারাজুয়া।
শেষ ষোলোয় ১৫তম র্যাংকিংয়ে থাকা কাজাখ ইউলিয়া পুতিনতসেভার বিপক্ষে লড়বেন সাবালেঙ্কা। দাপটের সঙ্গে ২০২৪ সালটা পার করেন তিনি। ২০২৩ ও ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে এ বছর জেতেন ইউএস ওপেনের শিরোপা।