নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান যে অতীতে বিভিন্ন বৈষম্যের কারনে তিনি চেম্বারের উন্নয়নে তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেন নি। তাই এবারের নির্বাচনটি তার জন্য গুরুত্বপূর্ন ছিল এবং এর মাধ্যমে নরসিংদী জেলার সকল স্তরের ব্যাবসায়ীদের জন্য কাজ করার একটি সুযোগ রয়েছে।