পরিবেশ উপদেষ্টা বললেন

গাছ সুরক্ষায় হচ্ছে নতুন আইন, পেরেক ঠুকলে শাস্তি

গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেখানে গাছে পেরেক লাগানো বন্ধে বিশেষ বিধান রাখা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ধানম-ির আবাহনী মাঠসংলগ্ন গাছের পেরেক অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অ. দা.) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।