এ বছর বলিউড কাঁপাবে যে সিনেমাগুলো

২০২৫-এ মুক্তি পাচ্ছে একের পর এক বিগ বাজেটের সিনেমা। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক সিনেমা, বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল এবং নতুন পরিচালকের সৃজনশীল কাজ দিয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করতে প্রস্তুত বলিউড। ২০২৫ সাল বলিউড দর্শকদের জন্য বিশেষ একটি বছর হতে চলেছে। আসন্ন সিনেমাগুলো হলো-

বাহুবলি

এসএস রাজামৌলির ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। আবারও একত্র হতে যাচ্ছেন প্রভাস এবং অনুষ্কা শেট্টি। শুধু আসমুদ্রহিমাচল ভারতই নয়, সারা বিশ্ব থেকে ‘বাহুবলি’ সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন এই দক্ষিণী মেগাস্টার। ফ্যানদের জন্য একটি বিশাল প্রত্যাশিত সিনেমা এটি। maxresdefault

ডন

শাহরুখ খান যখন বলিউডের ‘ডন’ হয়ে ওঠেন, তখন এক নতুন যুগের সূচনা হয়েছিল বি টাউনে। ডন ৩ সিনেমাতে তার চরিত্র আগের দুই কিস্তির তুলনায় আরও বেশি রহস্য এবং অ্যাকশনে পূর্ণ থাকবে। ‘ডন ৩’ সিনেমায় তার চমকপ্রদ উপস্থিতি এবং মারকাটারি অ্যাকশন দৃশ্য ভক্তদের উত্তেজিত করে তুলেছে। maxresdefault (2)

দাবাং

বলিউডের সেরা পুলিশ ফ্র্যাঞ্চাইজি দাবাং-এর চতুর্থ কিস্তি নিয়ে আসছেন সুপারস্টার সালমান খান। চুলবুল পাণ্ডের একাধিক অভিযানের গল্পে ফের একবার তাকে দেখা যাবে। ‘বেবি জন’-এর পর ভাইজানকে আবারও বড় পর্দায় দেখতে ভক্তরা উন্মুখ হয়ে আছে। maxresdefault (1)

রইস

বলিউড বাদশাহ শাহরুখ খানের রইস-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। যেখানে প্রথম সিনেমাটি ব্যবসায়িকভাবে বিপুল সফল ছিল, সেখানে দ্বিতীয় সিনেমাটির ক্ষেত্রে আশা আরও বেশি। রইস ২-এ সম্ভবত গ্যাংস্টার থিমের নতুন রূপ দেখানো হবে।

কৃষ

রাকেশ রোশনের পরিচালনায় হৃতিক রোশন আবারও ফিরছেন কৃষ অবতারে। ভারতীয় সুপারহিরো ঘরানার এই সিনেমার ভক্ত ও অনুরাগীরা দীর্ঘদিন ধরে এই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন। গ্রিক গডকে আবারও অ্যাকশন থিমে পর্দায় দেখতে দর্শকরা অনেক উৎসাহী হয়ে আছেন।

 

রামায়ণ

নিতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই পৌরাণিক কাহিনি এক বিশাল বাজেটে নির্মিত হয়েছে। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সাঁই পল্লবী ও সানি দেওল। এই সিনেমাটি তিনটি ভাগে নির্মিত হবে।

ছাবা

আসন্ন বছরের ফেব্রুয়ারির ৭ তারিখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহুল প্রতীক্ষিত ছবি ‘ছাবা’। পরিচালক লক্ষণের এই সিনেমাতে লুক বদলে পর্দায় আসবেন ভিকি কৌশল। ভিকির বিপরীতে থাকবেন রাশমিকা মান্দানা। খলনায়কের চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না।

জান্নাত

খলনায়ক চরিত্রে ফিরছেন ইমরান হাসমি। জান্নাত ফ্র্যাঞ্চাইজির

তৃতীয় কিস্তিতে দেখা যাবে তাকে। সাসপেন্স লাভারদের জন্য নতুন রেকর্ড গড়তে চলচ্চিত্রটি সাইকোলজিক্যাল থ্রিলারের এক নতুন দিক উন্মোচন করবে। hqdefault

 

আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে বলিউড সিনেমার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালের আসন্ন সিনেমাগুলো শুধু ভারতেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশেও দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা করা যাচ্ছে।