কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশে কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা হাফেজিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের ভেতর নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স একদিন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।