২০২৫ সাল হবে সোনালী ব্যাংকের সমৃদ্ধির বছর

সোনালী ব্যাংক পিএলসির জন্য ২০২৫ সাল হবে ‘আস্থা আর সেবায় সমৃদ্ধির পথে এগিয়ে চলার বছর’ বলে মন্তব্য করেছেন ব্যাংকটির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। 

বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে ২০২৫ সালে সোনালী ব্যাংকে সর্বোচ্চ সাফল্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কেক কাটেন। এ সময় তিনি সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্য নিশ্চিতকরণে ব্যাংকের সকল কর্মর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে ব্যাংকের সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারসহ সর্বস্তরের নির্বাহী ও শাখা প্রধানরা অংশ নেন।