সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নেতৃত্বে সেমিকন্ডাক্টর খাতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ প্রসঙ্গে সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর খাতে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। জানুয়ারির শেষ নাগাদ কার্যকর ফলাফল উপস্থাপন করার লক্ষ্যে কাজ করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সের সদস্যরা হলেনখবর আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বিডা ও বেজা (আহ্বায়ক) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সদস্য) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (সদস্য) ড. মো. এনায়েতুর রহমান, সিইও, উল্কা সেমি (সদস্য) ইশতাক আহমেদ, চেয়ারম্যান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লি. (সদস্য) এম এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লি. (সদস্য) প্রফেসর ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বুয়েট (সদস্য) মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সদস্য) প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, প্রো-ভিসি, ব্র্যাক ইউনিভার্সিটি (সদস্য) মাশুক রহমান, প্রতিষ্ঠাতা, গ্রিন কোয়েস্ট, ইউএসএ (সদস্য) মোস্তাফিজ চৌধুরী, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ, সিলিকন ভ্যালি (সদস্য) জহিরুল আলম, নির্বাহী পরিচালক, আইডিএফ (সদস্য) নাহিয়ান রহমান রোচি, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, বিডা (সদস্য সচিব)।

এই টাস্কফোর্স দেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি