কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল ডিএনসিসি

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার মহাখালী কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ডিএনসিসি’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক।

ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।