ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ফার্মাশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য জনাব আবুল কাশেম, কাজী মোস্তাফিজুর রহমান, মনসুরুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায়, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) বিমল চন্দ্র সাহা এবং সিনিয়র জেনারেল ম্যানেজার (সেল্স) পুলক কুমার পাল এবং সারা দেশ থেকে আগত বিপণন ও বিক্রয় প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি ২০২৪ সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

উল্লেখ্য, ফার্মাশিয়া লিমিটেড সনি-র‌্যাংগস এর একটি অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান যা ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি থেকে মানসম্পন্ন ওষুধ উৎপাদন করে সারা দেশে বিপণন ও বাজারজাতকরণের পাশাপাশি এখন বর্হিবিশ্বেও তাদের পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছে।