দেশের প্রথম এইচডি প্রযুক্তির স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেসন্স) জাহিদ ইবনে রশীদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এএসএম সাইখুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ এশিয়ান টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি চ্যানেল ওয়ান, আরটিভি, বাংলাদেশ টেলিভিশন, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, টিবিএন টুয়েন্টিফোর ও রেডিও তেহরানে বিভিন্ন পদে দয়িত্ব পালন করেছেন।