রূপায়ণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এখন রাজধানীর পরিকল্পিত আবাসন প্রকল্প জলসিঁড়িতে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর মহাখালীর রূপায়ণ সেন্টারে ভূমি মালিক ও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি মালিক শাহনাজ বেগম ও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে সিইও মো. আলীনুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের ব্রিগেডিয়ার জেনারেল ড. আব্দুল্লাহ আল মামুন (অব.), রূপায়ণ হাউজিং এস্টেট লিমিডের ডিজিএম (ল্যান্ড) মো. মোস্তাফিজুর রহমান ও ম্যানেজার এম. এ. সায়েম আহমেদ উপস্থিত ছিলেন। এসময় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. আবদুল আল মামুন অব. বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ভবন নির্মাণে কোয়ালিটি এবং হস্তান্তরে বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনুর রহমান বলেন, বিশ্বমানের আধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রস্তুত করে থাকে রূপায়ণ। এ যাত্রায় এবার নতুন লক্ষ্য জলসিঁড়ি আবাসন প্রকল্প।