কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি পোশাক তৈরি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধের কারণ হিসেবে বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কথা বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত এ-সংক্রান্ত নোটিস গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

ওই নোটিসে বলা হয়েছে, ‘এত দ্বারা কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লি. (জরুন, কোনাবাড়ি, গাজীপুর)-এর সব শ্রমিক ও কর্মকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য আগামী ১ মে ২০২৫ইং তারিখ থেকে ফ্যাক্টরির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।’