রাজধানীর কাকরাইল মোড় এলাকায় বাসের ধাক্কায় আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মো. আরিফুল ইসলাম (৪২)। গত বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ঢাকায় হƒদরোগ হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুলিশ লাইন হাসপাতালে ওষুধ নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন।