‘লঞ্চে ধাক্কা’: রংপুরের রসিকতার জবাব দিল বরিশাল

চলতি বিপিএলে রংপুর রাইডার্স যেন উড়ছে। কোনো দলই তাদের সামনে দাঁড়াতে পারছে না। রংপুরের পেসার নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করতে ছাড়েনি রংপুর।

বৃহস্পতবার রাতে রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেইজে পত্রিকার আদলে একটা ফটোকার্ড বানিয়ে নামকরণ করা হয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! পাশে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে রংপুরের ক্রিকেটারদের। ফটোকার্ডের শিরোনাম করা হয়েছে ‘জার জার ওবস্তান থেকে পালাও...’। সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!রংপুর রাইডার্সের পোস্টে ফরচুন বরিশালের জবাব।

উল্লেখ্য, মিরপুরে গতকাল আগে ব্যাট করতে নেমে রংপুরের বোলিং তেপে ১২৪ আনে গুটিয়ে যায় ফরচুন বরিশাল। সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার তামিম ইকবাল। বল হাতে ৩ উইকেট নেন খুশদিল শাহ; দুটি করে নেন নাহিদ রানা আর ইফতিখার আহমেদ। জবাবে অ্যালেক্স হেলস (৪৯*) আর সাইফ হাসানের (৬২*) বিস্ফোরক ব্যাটিংয়ে ৮ উইকেট আর ৩০ বল হাতে রেখে জিতে যায় রংপুর।