বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক মো. রবিন মন্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার পর শেরপুর পৌর এলাকার উপজেলা গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন মন্ডল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত সুলতান মাহমুদের ছেলে।