জামায়াতে ইসলামীকে দেশপ্রেমিক অ্যাখ্যায়িত করে দলটির আমিরের দেওয়া বক্তব্য ‘ইতিহাসের নির্মম রসিকতা’ বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব বলেন, ‘১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান নিয়েও স্বাধীন দেশে জামায়াতে ইসলামীকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।’