ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন হয়নি। সভাপতি হিসেবেফের নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ ইসলাহী ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে বহাল আছেন হাফেজ শেখ মাজহারুল ইসলাম।
গতকালশুক্রবার (৪ জানুয়ারি) রাতে কুমিল্লা মহানগর মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতিসহ অন্য নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারা দেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনীত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল (৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।’
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয় হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে নেওয়া হবে। আপাতত সভাপতি-সেক্রেটারি দিয়েই কাজ পরিচালনা করা হবে।