গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানান, অভিনেতার ভাইরাল জ্বর হয়েছে আইসিইউ থেকে এখন তাকে এইচডিইউতে রাখা হয়েছে।
গতকাল এই অভিনেতার নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে। কী কারণে শুটিং বাতিল করা হয়েছে জানতে চাইলে তিনি মুশফিক আর ফারহানের হাসপাতালে ভর্তির খবর জানাতে চাননি। পরে সেই হাসপাতালের জনসংযোগ বিভাগ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে। শুটিং প্যাকড আপ ঘোষণা করার পর সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করতে পারছিল না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।