পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার রক্ষণশীল চ্যান্সেলর কার্ল নেহামা। শনিবার তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে চ্যান্সেলর এবং দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
এ পদক্ষেপের ফলে আলপাইন ইইউ সদস্য দেশে জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার লক্ষে ডানপন্থীদের সাথে আলোচনায় বসতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে।
নেহামা এক্সে-এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, তিনি পিপলস পার্টির প্রধান এবং চ্যান্সেলর উভয় পদ থেকেই পদত্যাগ করবেন।
অস্ট্রিয়ায় গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে অতি ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি নজিরবিহীন জয় পায়। তবে অন্য রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকলের সঙ্গে জোট সরকার গড়ার সম্ভাবনা নাকচ করে দেয়।
এ পরিস্থিতিতে বিশ্লেষকদের অনেকেই বলছেন, জোট সরকার গড়ার আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা অস্ট্রিয়ার অতি ডানদের সঙ্গে আলোচনায় ঝুঁকতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে।