খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ। তারা দীর্ঘ ৩০ মিনিট আলোচনা করেন।

আজ রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান অলি আহমদ। এরপর রাত ৮টার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি।

কর্নেল অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবরও নেন তিনি।