বিএডিসি চেয়ারম্যানের পাটবীজের উৎপাদন কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পরিদর্শনের ধারাবাহিকতায় এবার রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জে পাটবীজ উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান। একই সঙ্গে পাটবীজ বিভাগের মাধ্যমে গত বৃহস্পতিবার আয়োজিত কৃষক ও ডিলার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে চেয়ারম্যান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী ভালোমানের পাটবীজ উৎপাদনে বিএডিসির বিদ্যমান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে বিদেশি পাটবীজের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় পাটবীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কৃষকদের পাটের আবাদ বাড়ানোর আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি