জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে এর প্রতি সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রবিবার দুপুরে সংবিধান, আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।
এ সময় উপস্থিত ছিলেন এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না। এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞা প্রমুখ।
সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) আয়োজিত বইমেলার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবন প্রাঙ্গণে এ উদ্বোধন করেন তিনি। এ সময় আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি সব সময় মনে করি, বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোনো অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না।