নৌকার প্রচারণায় অংশ নিয়ে জয় বাংলা স্লোগান, বিএনপি নেতা বহিষ্কার 

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ফেনীর পরশুরামে জহির চৌধুরী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। জহির চৌধুরী পৌর তাঁতী দলের সদস্য সচিব।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী তাঁতী দল ফেনী জেলা শাখা।

স্থানীয় বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে জহির চৌধুরী ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের পক্ষে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করে।

ভিডিওতে দেখা যায়, পরশুরামে বাউরখুমা গ্রামে নৌকার প্রার্থীর পক্ষে ব্যানার নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, নৌকার পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করেন।