চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন আবেদন মঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে কড়া নিরপত্তায় শামসুল হক টুকুকে পাবনা কারাগার থেকে আদালতে আনা হয়।
মামলার নথি থেকে জানা যায়, টুকুর নিজ নির্বাচনী এলাকা বেড়ার বৃশালিখার মির্জা আ. হামিদের ছেলে মির্জা মেহেদী বাদী হয়ে গত ৬ নভেম্বর পাবনার ৩ নম্বর আমলি আদালতে টুকু, তার ভাই আ. বাতেন ও ছেলে আসিফ শামস রঞ্জনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।