‘ইমারজেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ইমারজেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে হামযা মাহবুবকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সেল গঠন করা হয়েছে। আজ সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেলের বাকি সদস্যরা হলেন:-

১. মোহাম্মদ আরমানুল ইসলাম 
২. মাহবুব-ই-খোদা
৩. শেখ তারেক জামিল তাজ
৪. মুহাম্মদ উসামা
৫. সাঈদ আফ্রিদি
৬. মো. হেলাল উদ্দিন নাঈম
৭. মো. ইমাম হোসাইন ইমন