সেতু থেকে লাফিয়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার সেতুর উপর থেকে লাফ দিলে এক যুবকের মুত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের ওই এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘেটে।

নিহত যুবকের পরিচয় জান যায়নি। বেলা সোয়া ১২ টার দিকে এ রিপোর্ট লেখার সময় যুবকের লাশ সেতুর নিচে পড়ে আছে।

স্থানীয়রা জানান, সেতুর উপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের উপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই যুবক মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শুনেছি সেতুর উপর থেকে এক যুবক লাফ দিয়ে পড়ে মারা গেছে।