উৎপাদনে ফিরল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। গতকাল সোমবাব রাতে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। 

এর আগে, গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।