আগরতলা ফিরলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার

অবশেষে এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

এর আগে গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারী হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।