নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সম্প্রতি চয়নিকা চৌধুরী তার ফেসবুকে তাদের বিয়ের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে। আর পাশাপাশি ফেইসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত।
তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসাবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।
তিনি আরও লিখেছেন, তাহসান তার গান,অভিনয়,ব্যাক্ত্বিত্ব সব মিলিয়ে দারুণ একজন জেন্টেলম্যান। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেগেটিভ কিছু আমাদের বের করতেই হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য। মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব। একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ফ্যান।একজন ব্যাক্তি তাহসান এর অনেক কিছুই তার পারসোনাল। আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি।ভুলে যাচ্ছি আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। পজিটিভ ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা।
সবশেষ তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মত? হাস্যকর ভাবনা। কারণ,যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে "প্রাক্তন " আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যাস্ত। আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক।গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন। শুভ কামনা।