জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৭১ যেমন আমাদের শিকর হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, চব্বিশও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে।
তিনি বলেন, এত মানুষ রক্ত ও জীবন দিয়ে সংগ্রাম করে খুনি হাসিনাকে বিতারিত করে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন। এইটা ঘোষণা পত্রে স্বীকৃতি দেওয়া উচিত কিনা। জুলাই-আগস্ট ২৪ এর অভ্যুথানের বিষয়টি একটি লিখিত আকারে থাকুক। এই ঘোষণাটা লিখিত আকারে সংবিধানে স্খান দেওয়া হোক।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড়ে এই লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনী ও দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন।
পরে দিনব্যাপী নরসিংদীর শিবপুর, সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা।