ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ছাত্রদলের আংশিক কমিটি

ঢাকা জেলা উত্তর ও ঢাকা জেলা দক্ষিণের ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  ঢাকা উত্তরের সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব।  

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের কমিটিতে ইসমাইল হোসেন সুমনকে সিনিয়র সহ-সভাপতি, রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে ঢাকা জেলা দক্ষিণের ছাত্রদল কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহ-সভাপতি, মো. হাসিম হোসেনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।