বাউফল

প্রবেশ পথে ঘর নির্মাণ, জিম্মি ৩০ পরিবার-এক মাদরাসা

পটুয়াখালীর বাউফলে ৩০টি পরিবার ও একটি মাদরাসার রাস্তা আটকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ২৫ দিন ধরে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তাটি চালুর দাবিতে আজ বুধবার সকাল ১০টায় মানববন্ধন করেছেন অবরুদ্ধ পরিবারের সদস্য ও মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালইয়া ইউনিয়নের ব্যাপারি বাড়ি, মল্লিক বাড়ি এবং মুন্সিবাড়িসহ ৩/৪টি বাড়ির প্রায় ৩০টি পরিবারের সদস্যরা এই রাস্ত দিয়ে চলাচল করে। পাশের বাড়ির কবির মোল্লা নামের একব্যক্তি রস্তাটি নিজের রেকর্ডীয় সম্পত্তি দাবি করে চলাচল করে কাঠের বলয় তৈরি করে বন্ধ করে দেন। স্থানীয় শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সম্ভব হয়নি। সম্প্রতি রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য রাস্তার ওপর বসত ঘর ও টয়লেট ও পাকের ঘর নির্মাণ কাজ শুরু করেন কবির। এতে স্থানীয়রা বাধা দেন। রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেন স্থনীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত কবির মোল্লা বলেন, আমার রেকর্ডীয় জায়গায় আমি ঘর উঠিয়েছি। আমার ঘর তারা ভেঙে ফেলছে। আমি অইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সমন্বয়ে রাস্তাটি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করতে চেষ্ট করে যাচ্ছি।