সাবেক এমপি শফিকুল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলার আসামি শফিউল।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।