বিরামপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ

বিরামপুরের চাকুলে বাংলাদেশ সেনাবাহিনী ২০০ কম্বল বিতরণ করেছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্ট এর ৭ হর্স ইউনিট বাহিনীটির পক্ষে কম্বল বিতরণ করেছেন।

বিতরণ করেন ৭ হর্স ইউনিটের উপ-অধিনায়ক ও মধ্যপাডা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান এবং টুওয়াইসি ক্যাপ্টেন মো. রায়হান-উল-হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, যুব বিষয়ক কর্মকর্তা এনামুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সাংবাদিক ইব্রাহিম মিঞা।