গোপালগঞ্জের তেঘরিয়া আলোর খোঁজে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালিত। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের সেবা ও রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা গোপালগঞ্জের উপ-পরিচালক মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, সমাজ সেবা কার্যালয় গোপালগঞ্জ সাংবাদিক সহিদ চৌধুরী । অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি মো. মফিজুল ইসলাম চৌধুরী।