সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি ) সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন— উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, আজ সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ভারত সীমান্তরক্ষী বিএসএফ তাকে গুলি করে।
পরে সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়ন বিজিবির সদস্যরা থাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা থাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারব ঘটনা কী ঘটেছে।