সাবেক সংসদ সদস্য মাহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা। গতকাল বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মহিববুল্লাহ বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগপন্থি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইর সাবেক সভাপতি।